আবদুুল্লাহ আল নোমান শ্রমজীবী মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন

বিভাগীয় শ্রমিক দলের স্মরণসভায় শিমুল বিশ্বাস এমপি

| বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৯:১২ পূর্বাহ্ণ

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে স্মরণসভা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, প্রয়াত আব্দুল্লাহ আল নোমান শ্রমিকবান্ধক একজন নেতা ছিলেন। উনার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে শ্রমজীবী মানুষের মাঝে। তিনি শ্রমিক দলের সভাপতি থাকা অবস্থায় যে ভূমিকা রেখেছেন তা স্মৃতির ভাষ্কর্য হয়ে থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি শ্রমজীবী মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, আমার বাবা যেভাবে শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন, আমিও সেভাবে বলে যেতে চাই। আপনারা যারা শ্রমিক দলের সাথে সম্পৃক্ত আছেন আমাকে আবদুল্লাহ আল নোমানের সন্তান হিসেবে অতীতের ন্যায় ভবিষ্যতেও সহযোগিতা করবেন। আমাকে নির্বাচিত করার জন্য, আমার পাশে এসে আপনারা দাঁড়ানোর জন্যআমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রমিকদের প্রতি আমি সবসময় সহযোগিতার হাত বাড়াতে সচেষ্ট থাকবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিন, শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু, বিএনপি নেতা এস কে খোদা তোতন, এম এ সবুর, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহসভাপতি এম আর মঞ্জু, শফিকুল ইসলাম, মমতাজ উদ্দিন, কালু চৌধুরী, মোহাম্মদ হুমায়ুন, মোতালেব চৌধুরী, যুগ্ম সম্পাদক গাজী আইয়ুব আলী, মো. হারুন, আনোয়ারুল আজিম সবুজ, সহসম্পাদক আবু জাফর, ইব্রাহিম ফরাজী, নাসির উদ্দিন, কুতুবুদ্দিন, নিজামুদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষা গবেষণা সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, আজিজ উদ্দীন মিন্টু, রবিউল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসোনালী প্রজন্ম ক্লাব দেওয়ান বাজার ওয়ার্ডে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধরাউজান থেকে অপহৃত শিশু নগরে উদ্ধার, গ্রেপ্তার ৩