আলে রাসুল (দ.), গাউছুল ওয়ারা মাওলানা শাহসুফী সৈয়দ আবদুল হাদীর (কঃ) ৫২তম বার্ষিক ওরশ ও গাউসুল আযম মাওলানা শাহসুফী সৈয়দ গোলামুর রহমান (ক.) বাবা ভাণ্ডারীর খোশরোজ শরীফ গত শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে ছিল খতমে কুরআন, খতমে গাউছিয়া, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভান্ডারী কেন্দ্রিয় পরিষদের ব্যবস্থাপনায় ও কেন্দ্রিয় পরিষদের সমন্বয়ক সুফী গবেষক কামরুল ইসলাম রাশেদ মাইজভান্ডারীর পরিচালনায় মাহফিলে সদারত করেন হাদী মনজিলের সাজ্জাদানশীন মাওলানা শাহ্সুফী সৈয়দ মঈনুল কবির (মা.) মাইজভান্ডারী। প্রধান বক্তা ছিলেন শাহজাদায়ে গাউছুল আজম শাহসুফী আল্লামা সৈয়দ তানভীর হাদী মাইজভান্ডারী (ম,) শাহসুফী শাহজাদা সৈয়দ তাজবীর হাদী মাইজভান্ডারী (মা.)। আরো উপস্থিত ছিলেন জমিয়তে মঈনুল হাদী মাইজভাণ্ডারী চট্টগ্রাম মহানগর সভাপতি ইমাম শরীফ মাইজভাণ্ডারী, খাদেম আবুল কালাম, আবু জাফর শাহ্, আব্দুস সালাম, দাউদকান্দির উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর, নারায়নগঞ্জের জসিম উদ্দিন মোল্লা চেয়ারম্যান, আাব্দুস সালাম, মিশকাত, মানিক দেওয়ান, আবুল হোসেন ভান্ডারী, সেতু, মোঃ শরীফ মাইজভাণ্ডারী, এস এম সাজ্জাদ আলম মুন্না ভান্ডারী, ডা. সুলতান, মহিউদ্দিন, মঞ্জু, জিয়াউল আজিম সুমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












