সাতকানিয়ার উত্তর কালিয়াইশ চৌধুরী বাড়ি নিবাসী সমাজসেবক আবদুল মালেক চৌধুরী (৭৬) গত ১ এপ্রিল রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে….রাজেউন)। তিনি স্ত্রী, ৬ মেয়ে, ১ ছেলে, নাতি–নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
গতকাল (বৃহস্পতিবার) বাদ জোহর রহিম বকসু চৌধুরী জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।














