আবদুল্লাহ আল নোমান স্মৃতি পরিষদের দোয়া মাহফিল

| রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

নগরীর মুরাদপুরস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে গতকাল শনিবার আবদুল্লাহ আল নোমান স্মৃতি পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী মরহুম আবদুল্লাহ্‌ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মোজাম্মেল হকের সভাপতিত্বে ও কুতুবউদ্দিন খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ছিদ্দিক আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরী।

বক্তব্য রাখেন অ্যাডভোকেট আহমেদ হোসেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, সাথী উদয় কুসুম বড়ুয়া, কাজী বেলাল উদ্দিন, নাজমুল হক, সেকান্দার চৌধুরী, অধ্যাপক আজম খান, হেলাল উদ্দিন কামরুল, রাশেদ ইবনে ফরিদ চৌধুরী, অধ্যাপক শাহাদাত হোসেন পিউ, নুরুল হক খান, ইকবাল হোসেন, অধ্যাপক আব্দুল মালেক, আলী আকবর, শহিদুল ইসলাম বাদল, কামাল উদ্দিন চৌধুরী, শফিউল আলম।

এ সময় বক্তারা আবদুল্লাহ আল নোমানের জীবনের ওপর আলোচনা করে এবং বলেন তার আদর্শ অনুসরণ করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইতিকাফে ইবাদতরত অবস্থায় মুসল্লির মৃত্যু
পরবর্তী নিবন্ধদরবারে আজিজিয়ায় নুরুল আলম শাহ’র ওরস ১৭ মার্চ