আন্তর্জাতিক সুফি কনফারেন্সের প্রস্তুতি সভা

| শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৮:৪০ পূর্বাহ্ণ

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের (এসজেডএইচএমটি) আয়োজনে অষ্টম আন্তর্জাতিক সুফি কনফারেন্স ২০২৬এর প্রচার উপকমিটির সভা গতকাল বৃহস্পতিবার ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রচার উপকমিটির আহ্বায়ক এবং চবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজগর চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চবি অধ্যাপক জসিম উদ্দিন, আরবি বিভাগের অধ্যাপক ড. জাফর উল্লাহ চৌধুরী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক, . মো. আবুল হাসেম, . ওসমান মেহেদী, এসজেডএইচএমটির সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, সাংবাদিক ও গবেষক নাসির উদ্দিন হায়দার, এসজেডএইচএম ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা তানভীর হোসেন, মোহাম্মদ আলী, মুহাম্মদ নঈম উদ্দীন, মাইজভাণ্ডারী একাডেমির গবেষণা সহকারী মাওলানা সাইদুল ইসলাম, গবেষক মো. আকিব, আইমন রানা জিহাদ, মাওলানা মুজিবুল হক প্রমুখ।

অধ্যাপক জসিম উদ্দিন বলেন, সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের আয়োজনে অতীতে সপ্তমবারের মতো আন্তর্জাতিক সুফি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে, যাতে দেশবিদেশের স্কলার ও সুফী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এবারও সারা বিশ্ব থেকে সুফী ধারার বিদগ্ধ গবেষকদের মিলনমেলা হয়ে উঠবে এই সুফি কনফারেন্স। কনফারেন্সের প্রচারণায় সংবাদ মাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

. মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, মাইজভাণ্ডার দরবার মানবতা চর্চার মহান কেন্দ্র হয়ে উঠেছে। আন্তর্জাতিক সুফি কনফারেন্স মাইজভাণ্ডারের সুফীদর্শন বিশ্ব পরিসরে পৌঁছে দেবে।

. জাফর উল্লাহ চৌধুরী বলেন, অষ্টম আন্তর্জাতিক সুফি কনফারেন্সে সারা বিশ্বের খ্যাতনামা স্কলাররা সুফীতত্ত্ব নিয়ে মূল্যবান গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন, তাদের উপস্থিতি এই আয়োজনকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আমি আশা করি।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়কে দুর্ঘটনা রোধে মীরসরাইয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক আলোচনা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ১৯৯৬ সালের ৯ এপ্রিলের হত্যাকাণ্ড রাজনৈতিক ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়