আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

| মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

আজ ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস২০২৬’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে। এ বছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য হলো– ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’। খবর বাসসের। দিবসটি উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আজ বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে। নিরক্ষরতার বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) ১৯৬৭ সালে আনুষ্ঠানিকভাবে ৮ সেপ্টেম্বরকে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ হিসেবে ঘোষণা করে।

সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি এবং এখনো নিরক্ষরতার সঙ্গে লড়াই করে যাওয়া লাখো মানুষের সংগ্রামকে তুলে ধরতে দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

পূর্ববর্তী নিবন্ধডেস্ট্রয়ার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি ইরানের
পরবর্তী নিবন্ধসেরা করদাতা সম্মাননার সংখ্যা কমছে, কিছু ক্ষেত্রে বাড়ছে সুবিধা