আন্তর্জাতিক শ্রম সংস্থার অধিবেশনে যোগ দিতে সুইজারল্যান্ড গেলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ৯:৩৮ পূর্বাহ্ণ

জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৫০তম অধিবেশনে যোগ দিতে সুইজারল্যান্ড গেলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। গত শুক্রবার সকালে জেনেভার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। অধিবেশনে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব একেএম রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। অধিবেশন শেষে আগামী ১৫ মার্চ দেশে ফেরার কথা রয়েছে তার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন উক্ত অধিবেশনে যোগ দিতে ইতোমধ্যে জেনেভায় অবস্থান করছেন।

পূর্ববর্তী নিবন্ধমাদকাসক্ত অবস্থায় মদসহ গ্রেপ্তার, দুই যুবককে ৬ মাসের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ