আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

| মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়। গতকাল সোমবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের। এতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী আমিনুল ইসলামকে (অ্যাটর্নিজেনারেলের পদমর্যাদা) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হল। একই সঙ্গে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ আদেশ বাতিল করা হল। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকের পিছিয়ে পড়াদের জন্য বাড়তি ক্লাস, বিশেষ ব্যবস্থা
পরবর্তী নিবন্ধএক হাজার টন বর্জ্য থেকে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব