আনোয়ারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন গত শুক্রবার প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে এম নুরুল ইসলাম সভাপতি ও হুমায়ুন কবির শাহ্ সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাংবাদিক মোহাম্মদ মোরশেদ হোসেন, জাহাঙ্গীর আলম ও ডিএইচ মনছুর।













