আনোয়ারায় ১ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগ

| শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

আনোয়ারায় লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি গত ১৪ সেপ্টেম্বর রায়পুর গাউছিয়া হাসিমিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ক্যাম্পে মাদ্রাসার ১ হাজারের অধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। মাদ্রাসা অধ্যক্ষ মো. সোলায়মানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মুসলিম উদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর কামরুজ্জামান লিটন, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন মিরাজুর রহমান তুহিন, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. ইকবাল হোসেন সুমন, লায়ন শুভ নাজ জিনিয়া, লায়ন ইয়াসিন আশরাফুল, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ ফয়সাল মিয়া, লায়ন তীর্থঙ্কর বড়ুয়া, লায়ন হেলাল উদ্দিন, লায়ন প্রকৌশলী আবুল কাশেম, লিও জাহেদ হোসেন, লিও দীপ্ত দে প্রমুখ। প্রধান অতিথি বলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী ২১২ টি দেশে সুবিধা বঞ্চিত মানুষের সেবা দিয়ে যাচ্ছে। বাংলাদেশেও আমরা সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছি।এই স্বাস্থ্য সেবা কর্মসূচি তারই অংশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগামী নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে
পরবর্তী নিবন্ধবিএনপি নেতাকর্মীকে সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত থাকতে হবে