আনোয়ারায় ১৫ বছর পর উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১১:২৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় ১৫ বছর পর ৫ দিনব্যাপী ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টায় বরুমচড়া শহিদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত স্কাউট সমাবেশের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।

বাংলাদেশ স্কাউটস আনোয়ারা উপজেলার কমিশনার মোহাম্মদ ওসমান গণীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাফরআয়েশা ফাউন্ডেশনের পরিচালক আরিফ সিকদার, চট্টগ্রাম জেলা স্কাউটসের সম্পাদক মো. সেলিম উদ্দিন, বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত হোসেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) এসএম হাবিব উল্লাহ হিরু, আঞ্চলিক উপকমিশনার ইমরান হাসান রাসেল, লোহাগাড়া উপজেলা সম্পাদক মোবারক আলী, উপজেলা স্কাউট লিডার যুবরাজ চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার মো. মনজুরুল কবির।

এ সময় অতিথিরা স্কাউটদের দেশপ্রেম, সেবার মানসিকতা, শৃঙ্খলা এবং আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। তারা স্কাউট কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং মানবিকতা ও দেশ গড়ার কাজে অবদান রাখার জন্য উৎসাহিত করেন।

পূর্ববর্তী নিবন্ধকেরানীহাটে ১১ দলীয় ঐক্যের গণসংযোগ ও লিফলেট বিতরণ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা