আনোয়ারায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা আজ

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী) আসনে ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর সমর্থনে আজ শনিবার বিকাল ৩টায় নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ।

দাঁড়িপাল্লা প্রতীকের এই নির্বাচনী জনসভা উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সমাবেশ ঘিরে চলছে মাইকিং, প্রচার প্রচারণা ও জনসমাগমের প্রস্তুতি।

জামায়াতের আনোয়ারা উপজেলা সেক্রেটারি আবুল হাছান খোকা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাহমুদুল হাসান চৌধুরীর সমর্থনে নির্বাচনী জনসভায় দলীয় নেতাকর্মী ও সমর্থক ছাড়াও সাধারণ ভোটারা উপস্থিত থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধজুতার সোলে ৮শ পিস ইয়াবা গ্রেপ্তার দুই
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু