আনোয়ারায় সওজ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ সড়কের গোলচত্বর ও রোড মিডিয়ান অংশে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের বিশেষ নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে আগামী ৫ বছরের মধ্যে সারা দেশে ২৫ কোটি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এই কর্মসূচির ফলে এ এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সড়কের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়ও সরকারের এই বৃক্ষরোপণ কর্মসূচি ব্যাপক ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সওজ চট্টগ্রাম সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহউদ্দীন চৌধুরী এবং পটিয়া সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল নোমান পারভেজ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান দিদার জামিনে মুক্ত
পরবর্তী নিবন্ধআরাকান আর্মির কবল থেকে ফিরলেন বাংলাদেশি ১৪ জেলে