আনোয়ারায় রাতের আঁধারে তিনটি গরু চুরির অভিযোগ

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৮:৩৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় রাতের আঁধারে ৩টি গরু চুরির অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের দেওতলা গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে জানা যায়।

ক্ষতিগ্রস্ত গরুর মালিক ওসমান গণি মনছুর বলেন, বুধবার রাতে ঘুমানোর সময় ১টি গাভী ও ২টি বাছুর আমার গোয়াল ঘরে বেঁধে ঘুমাতে গেছি। সকালে উঠে দেখি গরুগুলো গোয়াল ঘরে নেই। এগুলো আনুমানিক মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধক্ষেপণাস্ত্র নয় আকাশে উড়বে পাখিরা
পরবর্তী নিবন্ধতেলের পাম্পে লাইনে দাঁড়ানো নিয়ে ছুরিকাঘাত, আহত ৩