আনোয়ারায় বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে চোর এ কেন্দ্রের একটি ক্যামরা খুলে নিয়ে যায় বলে জানা গেছে। আনোয়ারা থানা ওসি মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে।












