আনোয়ারা উপজেলার বরুমচড়ায় বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য মঞ্জুর উদ্দীন চৌধুরীর সার্বিক ব্যাবস্থাপনা ও সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী জকু, দক্ষিণ জেলা বিএনপি নেতা মোজাম্মেল হক, আখতারুন নবী, নুর আলী, মোহাম্মদ ইউনুস চৌধুরী, ডা. আবুল কাশেম, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, আহমদ নুর, জামাল উদ্দিন আনচারী, এড. রহিম, আনিসুর রহমান, আবদুল জলিল, এহলাসুর রহমান, লোকমান সওদাগর, লুতফুল এনাম টিটু, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ফারুক, আহামদ নুর, লোকমান উদ্দিন, এস্তেফাজুর রহমান, সাইয়েদ মানিক, নিজাম উদ্দিন, হারুনর রশিদ, জামাল উদ্দিন, এড. অহিদ মোহাম্মদ জুয়েলসহ আনোয়ারা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচছাসেবক দল ও ছাত্রদলের কয়েক শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।












