আনোয়ারায় অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে যাওযার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় উপজেলার চাতরী ইউনিয়নের রূদুরা গ্রামের বড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় টকি বড়ুয়া (৭০) নামে এক বৃদ্ধা নারী অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম দিবাকর বড়ুয়া (৪৫)। তিনি আনোয়ারা উপজেলা হিন্দু–বৌদ্ধ–খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরের রান্না ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনে রান্নাঘর পুড়ে যায়। এ সময় ঘরে ভেতরে থাকা বৃদ্ধা টকি বড়ুয়া আগুনে দগ্ধ হন। ঘটনারপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করান। ক্ষতিগ্রস্থ দিবাকর বড়ুয়া সাংবাদিকদের বলেন, ‘ঘটনারপর আমার মাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি আগুনে তাঁর মুখের চামড়া, দুই হাত ও পায়ের কিছু অংশ পুড়ে গেছে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে সরু রাস্তার কারনে যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব–অফিসার মো. আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরু রাস্তার কারনে আমরা যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছতে পারিনি। অনেক কষ্টে পায়ে হেঁটে একটিফায়ার ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে। এ ঘটনায় এক বৃদ্ধা আহত হয়।












