আনোয়ারায় জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসানের মহিলা এজেন্টের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া ফররুখ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রিজাইডিং অফিসার মাসুদ পারভেজ সোহেল বলেন, এক প্রার্থীর মহিলা এজেন্ট থেকে মোবাইল জব্দ করা হয়েছে। অভিযুক্ত মহিলা এজেন্টকে কেন্দ্র থেকে বের করা হয়েছে।
জানতে চাইলে আনোয়ারা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, ‘ইতিমধ্যে ঘটনাটি জেনেছি। আমি ডিউটিতে আছি। দ্রুত ঘটনাস্থলে যাচ্ছি। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’












