আনোয়ারায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন সরওয়ার জামাল এমপির

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ৯:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সরওয়ার জামাল নিজাম বলেন, বিগত আওয়ামী সরকারের কিছু লোকজন ও আমাদের দলের নাম ভাঙিয়ে কিছু লোকজন থানা পুলিশকে ম্যানেজ করে অপরাধ মাদক করবারি করে। এসব কাজ বন্ধ করতে হবে। প্রশাসনকে সজাগ থাকতে হবে। এছাড়া উপজেলায় অবৈধ মাটিকাটা বন্ধ করতে হবে। কোনো ফসলি জমি কাটা যাবেনা। এসব বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে ইউএনও ও এসিল্যান্টকে আহবান জানানো হয়।

তিনি আরো বলেন, সম্প্রতি সময় আনোয়ারার মাঝিমাল্লারা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুর হামলায় শিকার হচ্ছে। এসব জলদস্যুদের চিহ্নিত করতে হবে। নিরাপদে মাছ ধরতে যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা করার আশ্বাস দেন তিনি।

উপজেলা প্রশাসনের আয়োজনে এই আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা, থানা অফিসার ইনচার্জ ওসি জুনায়েত চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহতাবউদ্দিন ও আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রেজাউল করিম সাজ্জাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধমিসাইলের আঘাতে সন্দ্বীপের আরেক কুয়েত প্রবাসী নিহত