আনোয়ারার ধর্মীয় ও মানবিক সংগঠন তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আনোয়ারা শাখার উদ্যোগে মাদরাসা পরিচালকদের সম্মাননা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড়স্থ বেস্ট গার্ডেন কমিউনিটি সেন্টারে এই পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আনোয়ারা শাখার সভাপতি কাজী আক্তার হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক হাবিবুল্লাহ কাসেমী ও মৌলানা আবদুর রহিমের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়া ইসলামিয়া পটিয়ার পরিচালক উবাইদুল্লাহ হামজাহ। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে জামেয়া ইসলামিয়া মোজাহেরুল উলুমের পরিচালক মৌলানা লোকমান হাকিম, মৌলানা শাহাদাত হোসেন, মৌলানা নুর মুহাম্মদ, মৌলানা জিয়াউল হোসেন, মৌলানা আব্দুল হান্নান, মৌলানা জসিম, মৌলানা মো. তৈয়বসহ স্থানীয় ওলামায়েকেরাম উপস্থিত ছিলেন।











