আনোয়ারায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

আনোয়ারায় নুরতাজ আক্তার (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোন মেরামত করা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে নুরতাজ। পরে পরিবারের সদস্যদের অজান্তে সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান থেকে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধঐ নূতনের কেতন ওড়ে
পরবর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে