আনোয়ারায় মধ্যরাতে অগ্নিকাণ্ডে একটি ওষুধ ও মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ২টায় উপজেলার বটতলী ইউনিয়নের হলিদিয়ার পাড়া গ্রামের মৃত আছহাব মিয়ার পুত্র আবু ছালেহ এর মুদি ও ওষুধের দোকান পুড়ে যায়। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত আবু ছালেহ। ক্ষতিগ্রস্ত দোকানি আবু ছালেহ জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে দোকানে লেলিহান আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দোকানে আসি। এলাকাবাসী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি এখনও জানা যায়নি।












