আনোয়ারা লাইসেন্সবিহীন ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গতকাল রোববার বিকেল ৪টায় উপজেলার কালাবিবির দিঘি মোড় ও সিইউএফএল বাজারে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, জ্বালানি তেল বিক্রির প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকা এবং সরকার নির্ধারিত মূল্যের বাইরে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।














