আনোয়ারার বরুমছড়ায় মহিলা সমাবেশ

| শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৩ আসনে বাংলাদেশ বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সারোয়ার জামাল নিজামের ধানের শীষ মার্কার সমর্থনে বরুমছড়া ২নং ওয়ার্ড শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী মুহাম্মদ সেলিমের উদ্যোগে ও এলাকাবাসীর সমন্বয়ে আনোয়ারা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এবিএম জামাল উদ্দিনের সঞ্চালনায় মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার শাহ নেওয়াজ জামাল সনি। তিনি বরুমছড়ায় নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধন করেন। ব্যারিস্টার শাহ নেওয়াজ বলেন, সরওয়ার জামাল নিজাম আবারও জনগণের ভোটে এমপি নির্বাচিত হলে আনোয়ারা কর্ণফুলীকে উপশহর হিসেবে গড়ে তোলা হবে। মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন ব্যবসায়ী মুহাম্মদ সেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আনোয়ারা থানা বিএনপির সিনিয়র আহবায়ক এম মনজুর উদ্দিন, আনোয়ারা থানা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির আনসার, বরুমছাড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি আশরাফ সিকদার মিন্টু, আনোয়ারা থানা বিএনপির সদস্য আক্তার ইসলাম, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ইউনুস উদ্দিন চৌধুরী। এতে শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ আব্দুল মাবুদ, মোঃ খোকন, শহিদুল ইসলাম কায়সার, হাসান আলী, আবু তালেব সওদাগর, আব্দুস সোবহান, মোহাম্মদ আবু তাহের, জানে আলম, মুহাম্মদ আইয়ুব, নাঈম উদ্দিন সওদাগরসহ অনেকে। সমাবেশে মহিলা নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন, রেহেনা আকতার, সেনোয়ারা বেগম, রিমু আক্তার রুবি আক্তার বেগম, কাজী সেলিনা বেগমসহ অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভ্যান্স না রুবিও? উত্তরসূরী বিতর্কে পক্ষ নিলেন না ট্রাম্প
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে জানালার গ্রিল কেটে চুরি