আনোয়ারায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে গতকাল এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নন–কমিনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এনসিডিসি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. মো. শাহিনুল ইসলামের সভাপতিত্বে ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ফিল্ড মনিটরিং এসিস্ট্যান্ট মো. মোস্তফা আনোয়ারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুনুর রশীদ। বক্তব্য রাখেন মো. রাফিউল ইসলাম রনি। বক্তারা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সরকারের এই কার্যক্রমকে সাধারণ মানুষর কাছে পৌঁছে দিতে এ কর্মশালা ভূমিকা রাখবে বলে মতামত দেন।
প্রশিক্ষণে উপজেলার সকল সিএইচসিপি ও কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাছাড়া কর্মশালায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম তুলে ধরা হয়।











