আনসার ও ভিডিপি’র উপ-পরিচালকের সাথে এসএসসি-৯১ চট্টগ্রাম বিভাগের মতবিনিময়

| রবিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ আনসার ও ভিডিপি খাগড়াছড়ি জেলার উপপরিচালক মো. রায়হান ফকিরের সাথে এসএসসি৯১ চট্টগ্রাম বিভাগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ফয়েস লেক আনসার ও ভিডিপি’র রেস্ট হাউজে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ক্রিয়েটর এডমিন ও সমন্বয়কারী মো. আনিসুল চৌধুরী, উপদেষ্টা এজাজ আহম্মেদ চৌধুরী, সাধারণ পরিষদের সভাপতি মো. নূর উদ্দিন জাহেদ, মানবিক পরিষদের সভাপতি তৈয়ব তাহের, এডমিন এস.এম আহসাানুল কবির চৌধুরী টিটু, কাজী মাসুদ পারভেজ প্রমুখ। সভায় নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ গঠনে সকলের স্বস্ব ক্ষেত্রে ভূমিকা পালনে গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন আনসার ও ভিডিপি’র উপপরিচালক মো. রায়হান ফকির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ
পরবর্তী নিবন্ধকালুরঘাট সেতুর দ্রুত বাস্তবায়ন, এলাকার সার্বিক উন্নয়নে সহযোগিতার আহ্বান