আনন্দবাজার হাজী জাকারিয়া প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

| বৃহস্পতিবার , ২১ মার্চ, ২০২৪ at ৫:১১ পূর্বাহ্ণ

৩৭ নং ওয়ার্ড মুনির নগরে আনন্দবাজার হাজী মো. জাকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মা সমাবেশএ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠান স্কুল পরিচালনা কমিটির সভাপতি এরশাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রগতিশীল নাগরিক সমাজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ণ হায়দার আলী চৌধুরী। প্রধান শিক্ষিকা শ্রীমতী রিংকু ভট্টাচার্যের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বন্দর থানা সহকারী শিক্ষা কর্মকর্তা লায়লা বিলকিস।

বক্তব্য রাখেন শিক্ষিকা মাহমুদা বেগম, শিক্ষিকা মীনাক্ষী দাশ, শিক্ষিকা ফারহানা আক্তার ও মা প্রতিনিধি রুমা আক্তার প্রমুখ। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করে শিশু ও শিশুদের পিতামাতার প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসার প্রদর্শন করেছেন এবং সাথে সাথে শিশুদের লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠতে সকল প্রকারের সুযোগ সুবিধা প্রদান করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রগতিশীল নাগরিক সমাজের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধচন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেল মালবাহী ট্রাক