আনজুমান ট্রাস্টের মাসিক গেয়ারভী শরীফ ও ইফতার মাহফিল

| সোমবার , ২ মার্চ, ২০২৬ at ১১:৩৩ পূর্বাহ্ণ

বড়পীর মীর মুহিউদ্দীন সৈয়্যদ আবদুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহু প্রদত্ত পবিত্র গেয়ারভী শরীফ আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রতিমাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার রমজান মাসের পবিত্র গেয়ারভী শরীফ নগরীর পশ্চিম ষোলশহরস্থ আলমগীর খানকাহ্‌এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। আনজুমান ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর) সহ অন্যান্য সদস্যবৃন্দ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শিক্ষকশিক্ষার্থীবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দসহ পাঁচ সহস্রাধিক ধর্মপ্রাণ রোজাদার এতে শরিক হন। এ উপলক্ষে বিকাল ৩টা হতে শুরু হয় খতমে গাউসিয়া শরীফ, গেয়ারভী শরীফ, মিলাদক্বিয়াম। ইফতারের আগ মুহূর্তে আখেরি মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ এটিএম লিয়াকত আলী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে বিদ্যালয়ের তালা ভেঙে মালামাল চুরির ঘটনায় গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধসভাপতিসহ বিএনপি ৪, সম্পাদকসহ জামায়াত ৬, আ. লীগ ৭ পদে জয়ী