আনজুমান ট্রাস্টের বিভিন্ন দায়িত্ব পেলেন যারা

| সোমবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:১১ পূর্বাহ্ণ

আনজুমান ট্রাস্টের সদস্য মাহমুদ নেওয়াজকে ক্যাবিনেট মেম্বার ও হাফেজ মুহাম্মদ মারুফুর রহমানকে আনজুমান সদস্য; জামেয়া গভর্নিং বডির সদস্য হিসেবে আনজুমানের ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন সবুরকে এবং জামেয়া মহিলা মাদরাসার গভর্নিং বডির সদস্য হিসেবে আনজুমান সদস্য ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেককে হুজুর কেবলা (মু.জি.) সদয় মনোনয়ন প্রদান করেন।

শূন্যপদগুলো পূরণ করায় হুজুর কেবলার শুকরিয়া আদায় এবং মনোনীত ব্যক্তিদের ট্রাস্টের পক্ষ হতে অভিনন্দন জানান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু) এবং সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে কর্ণফুলী ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধহেদায়তময় রূহানী জাগরণ খতমে কুরআন মাহফিল