আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজানের আগমনী বার্তা সকলের নিকট পৌছে দিতে স্বাগত র্যালি আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। জমিয়তুল ফালাহ হতে শুরু হয়ে আলমাস মোড়, কাজীর দেউড়ি, জামাল খান, চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে এ র্যালি শেষ হবে।
র্যালি সফলকল্পে এবং ২০২৬ সালের যাকাত–ফিতরা যোগাড়ের জন্য প্রস্তুতি সভা আজ রবিবার বা’দ মাগরিব ষোলশহরস্থ আলমগীর খানকা শরীফে অনুষ্ঠিত হবে। আনজুমান কার্যনির্বাহী সদস্য, গাউসিয়া কমিটি–চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার আওতাধীন সকল সদস্য, নগরীতে অবস্থিত আনজুমান ট্রাস্টের মাদরাসাসমূহ এবং সর্বস্তরের ধর্মপরায়ণ মুসলমানদের র্যালি এবং প্রস্তুতি সভায় যোগদানের অনুরোধ জানিয়েছেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু) ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।












