আধুনিকায়ন হল রাঙ্গুনিয়ার বেতাগী ইউপি ভবন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৮:৪১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউপি ভবনকে আধুনিকায়ন করা হয়েছে। সেবার মানোন্নয়নে লাগানো হয়েছে ‘সিটিজেন চার্টার’ এবং স্থাপন করা হয়েছে অভিযোগ বক্স। ভবনের প্রাঙ্গণে করা হয়েছে সবজি চাষ।জানা যায়, ১৭.৭২ বর্গ কিলোমিটার দৈর্ঘ্যের ইউনিয়ন পরিষদে ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী লোকসংখ্যা ছিল ৪৯,৪৮৪ জন। তবে বর্তমানে তা ৬০ হাজার ছাড়িয়ে যাবে। বসবাসকারী জনসাধারণের নাগরিক সেবা নিশ্চিতে ইউপি ভবন না থাকায় বিভিন্ন মেয়াদে দায়িত্বে থাকা চেয়ারম্যানবৃন্দ নানা স্থানে পরিষদের কার্যক্রম চালিয়েছেন। তবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের হাত ধরে বেতাগীতে ২০১৮ সালে স্থাপিত হয়েছে আধুনিক ইউপি ভবন। এরপর থেকে নাগরিক সেবা প্রাপ্তিতে স্থায়ী ঠিকানা পায় বেতাগীবাসী। সম্প্রতি ভবনটিকে আধুনিকায়ন করেছেন বর্তমান ইউপি চেয়ারম্যান শফিউল আলম।

তিনি বলেন, ভূমি হস্তান্তর করের (ওয়ান পার্সন) অর্থায়নে বেতাগী ইউনিয়ন পরিষদের কক্ষ, দরজা-জানালা ও কক্ষ সংস্কারসহ আধুনিকায়ন করা হয়েছে। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী সিটিজেন চার্টারের উদ্বোধন ও ভবন পরিদর্শন করে সন্ত্তষ্টি প্রকাশ করেন। এছাড়া ইউপি প্রাঙ্গণে সবজি বাগান উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কারিমা আক্তার। ভবিষ্যতে একটি মুজিব কর্ণার স্থাপনসহ আরও নানা পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় পার্টির বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধনিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা