আত্মসমর্পণের পর ঢাবির দুই শিক্ষার্থীর জামিন

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা

| সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৭:১৯ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় আত্মসমর্পণের পর দুই আসামিকে জামিন দিয়েছে আদালত। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত রোববার এ আদেশ দেন। দুজনেই ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থী, তারা হলেন আবু রায়হান, রেদোয়ানুর রহমান পারভেজ। খবর বিডিনিউজের।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বলেন, ‘আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করি। শুনানি শেষে আদালত তাদের জামিন দিয়েছেন।’ এর আগে এ মামলায় গত ১৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী রাশেদ কামাল অনিক আত্মসমর্পণের আবেদন জমা দিয়ে পালিয়ে যান। গেল ১০ মার্চ ২৮ আসামির বিরুদ্ধে দেওয়া পিবিআইর অভিযোগপত্র গ্রহণ করে আদালত।

পূর্ববর্তী নিবন্ধমার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশে
পরবর্তী নিবন্ধপারকি সৈকতের আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪