ফিরিঙ্গী বাজার ওয়ার্ড : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে ২য় দফায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ এয়াকুব আলী দোভাষ বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী। কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে ও মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল মেয়র ও বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য মনজুর আলম, খোরশেদ আলম রহমান, সাইফুদ্দিন আহমেদ, নাছির উদ্দিন আহমেদ, আফসার উদ্দিন আহমেদ, তানভীর আহমেদ রিংকু, তারাপদ দাশ, আবদুল মতিন প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর পুলক খাস্তগীর, আবু জাহেদ, জামাল উদ্দিন মাসুম, মো. তাজউদ্দিন, সামিউল হাসান রুমন, অসিউর রহমান, সাফফাত বিন আমিন, আলাউদ্দিন বাপ্পী, নেজাম উদ্দিন রুবেল, মো. নিয়াজ, জমির উদ্দিন পারভেজ, রাশেদুল আলম, মো. জসিম, গোলজার হোসেন লাভলু, হুমায়ুন কবির রিকু, আমিনুল ইসলাম শাহেদ, শফিউল আলম জনি, আকবর আলী জনি, মো. সালাউদ্দিন, মো. জাবেদ, মো. তামজিদ, কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি অনিন্দ্য দেব, আবু তৈয়ব মিজান, মো. সোহেল হক, শান্ত ঘোষ, মো. মুরাদ, মো. হারুন, ছাত্রনেতা সম্রাট, আসিফুল হক সিফাত, আতিকুর রহমান, মো. ফাহিম, আবদুল জুয়েল, অঞ্জন দাশ প্রমুখ।
চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবকলীগ : নগরীর চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বহদ্দারহাটে রোজাদারদের ইফতার বিতরণ অনুষ্ঠান চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মঈন উদ্দিন ফরহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ‘র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ–সভাপতি তসলিম উদ্দিন, সহ–সভাপতি আজাদ খান অভি, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আশ্চর্য প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
পাটানটুলী চৌমুহনীতে আমানত খান : পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের গরিব ও অসহায় পরিবারের মধ্যে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ বিতরণ করেছে মৌলভী আমানত খান পরিবার। শনিবার (১৬ মার্চ) দুপুরে নগরীর পাটানটুলী চৌমুহনী খান বাড়িতে মৌলভী আমানত খান বিএল পরিবারের পক্ষ থেকে ৫ শত পরিবারের মধ্যে এ সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করেন সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান ও আকমাম খান। প্রতিটি পরিবারকে মুরগী, চাল, আলু, তেল, চনাবুট, পিয়াজসহ সেহরি ও ইফতারির জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এ সময় নিয়াজ মোহাম্মদ খান বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছেন। বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম বেড়েই চলেছে।
অসহায়, হতদরিদ্র এবং দিনমজুর মানুষেরা অতিকষ্টে জীবনযাপন করছে। তাই মানুষের কষ্ট লাঘবে আমানত খান পরিবারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজানের ১ম দিন এমন আয়োজন শুরু করা হয়। আগামী দিনেও এই কর্মসূচি অব্যাহত থাকবে। এসময়ে এই উদ্যোগে কিছু মানুষের জীবনে অন্তত স্বস্তি ফিরিয়ে আনতে পারবে। অন্তত কয়েক বেলা তারা খেতে পারবে, ইফতার করতে পারবে। এসময় উপস্থিত ছিলেন আমানত খান পরিবারের সদস্য সালাউদ্দিন খান, আজম খান, আরমান খান, ফারহান খান, সমাজ সর্দার রফিক মেম্বার, আব্দুল মান্নান, সিরাজুল মোস্তফা, এ এস এম নাছির উদ্দীন প্রমুখ।
মধ্যম হালিশহর কলতান সংঘ : পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নগরীর বন্দর থানাধীন সামাজিক সংগঠন মধ্যম হালিশহর কলতান সংঘের উদ্যোগে গত শুক্রবার বাদ জুমা হতে দিনব্যাপী দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী সংঘের নিজস্ব কার্যালয়ে বিতরণ করা হয়। দোয়া মাহফিলের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানীয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ১ নম্বর সাইট পাড়া নতুন জামে মসজিদের খতিব মৌলানা বেলাল উদ্দিন নোমানী। এসময় উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সরওয়ার আলম, সদস্য মো. জয়নাল আবেদীন, সংঘের সভাপতি মো. নোমান, সহ সভাপতি মো. শাহীন, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দীন, মো. আরিফ, সালাহ উদ্দীন, মোঃ মহসিন, আবু নাছের, মো. হোসেন, মো. আবুল কায়সার, মোঃ হাবীব উল্যাহ, মিজবাহ উদ্দীন, আবুল কালাম, জালাল উদ্দীন, মো. সাহাব উদ্দীন, মো. আজিজ উল্যাহ, জামাল উদ্দীন প্রমুখ।
বহদ্দারহাট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ৩০০ শতাধিক রোজাদার পরিবারের মাঝে রান্না করা ইফতার বিতরণ করেছেন যুব সংগঠক ও বহদ্দারহাট একতা ক্ষুদ্রফল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহেল। গতকাল রবিবার বিকেলে বহদ্দারহাট চত্বরে প্রায় ৩০০ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল। ছাত্রলীগ নেতা আকিল ইবনে হাবীবের সঞ্চালনায় এ সময় মোহাম্মদ নাছির উদ্দীন মনিক, মোহাম্মদ হোসান, মোহাম্মদ তছকির মোহাম্মদ রুবেল, আসিফ হোসাইন সিফাত, শাহাদাত হোসাইন রিফাত, আজাদ, শুভ, মেহেদী হাসান, শাকিল হৃদয়, মহিউদ্দিন, বাবু, কাইসার, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ সুমন সহ ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবকলীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সাব্বিরুল আলম। ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন– হাবিবুর রহমান তারেক, মো. ইলিয়াস উদ্দীন, খোরশেদ আলম মানিক, মো. বাবু, রবিউল ইসলাম খুকু, নুরদ্দীন সানি, মো. ইউসুফ, মো. মোক্তার, মো. মিন্টু, মো. রাকিব, মো. আলামিন প্রমুখ।
কপোত খেলাঘর : আগ্রাবাদ কপোত খেলাঘর আসরের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অস্বচ্ছল পরিবার সদস্য ও আগ্রাবাদ এলাকার দুঃস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আসরের সভাপতি ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম, মো. মিজানুর রহমান, মোহাম্মদ নাছির উদ্দিন, শেখ ফয়জুর রব মুন্না, শাহাদাত আলম ডালিম প্রমুখ। এতে প্রায় ১০০ শত পরিবারকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে সভাপতি ফরিদ আহমেদ বলেন, আমরা সবাই যদি আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এভাবে সহায়তার হাত বাড়িয়ে দেই তা হলে সুন্দর সমাজ বিনির্মাণে সকলের অংশগ্রহণ নিশ্চিত হবে। আগামীতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত ব্যক্ত করেন।












