আত্মশুদ্ধি দুনিয়া ও আখিরাতে সফলতার চাবিকাঠি

বাঁশখালী বায়তুশ শরফ কমপ্লেক্স মাহফিলে বক্তারা

| সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১১:২৮ পূর্বাহ্ণ

বাঁশখালী বায়তুশ শরফ কমপ্লেক্সের উদ্যোগে বাঁশখালী শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার ১৬ তম বার্ষিক সভা ও ইছালে সাওয়াব মাহফিল ২৬ মার্চ শাহ মাওলানা মুহাম্মদ ইসহাকের (মা.জি.) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.) বলেন, তাযকিয়াতুন নাফস বা আত্মশুদ্ধি হলো অন্তরকে পাপাচার, অহংকার ও কুপ্রবৃত্তি থেকে পবিত্র করে তাকওয়া, ইখলাস ও উন্নত চরিত্র অর্জন করা। এটি ইসলামের একটি অপরিহার্য ফরজ ইবাদত এবং নফসের বিরুদ্ধে জিহাদ। এটি দুনিয়া ও আখিরাতে সফলতার চাবিকাঠি, যা মানুষের ঈমানকে পরিপূর্ণ করে এবং আল্লাহর সান্নিধ্য লাভের পথ সুগম করে। ওলামায়ে কেরাম এ আধ্যাত্মিক সাধনাকেই তাসাউফ বলেন। প্রধান মেহমানের বক্তব্যে বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, বায়তুশ শরফের প্রধান রূপকার আল্লামা শাহ আবদুল জব্বার (রাহঃ) তাঁর অসাধারণ প্রজ্ঞা, অতুলনীয় কর্মশক্তি, ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা ও চারিত্রিক মাধুর্যতা দ্বারা সমসাময়িক আলেম ওলামাসহ সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন, তেমনি তিনি বায়তুশ শরফকে দাঁড় করিয়েছেন জাতিভিত্তিক একটি আধ্যাত্মিক ও সেবামূলক বিশাল প্রতিষ্ঠান রূপে। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাশার গ্রুপের চেয়ারম্যান ও সিইও আবুল বশর আবু, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী প্রমুখ। বুলবুলে বায়তুশ শরফ মাওলানা কাজী মুহাম্মদ শিহাব উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সম্পাদক মুহাম্মদ হারুন শেঠ, অর্থ সম্পাদক মুহাম্মদ নুরুল কবির চৌধুরী, মাওলানা মামুনুর রশীদ নূরী, এডভোকেট মিয়া মোহাম্মদ আব্দুর রহিম, অধ্যাপক শাব্বির আহমদ, অধ্যক্ষ আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, আলহাজ্ব মোহাম্মদ মোসলিম উদ্দিন, মোহাম্মদ হারুন অর রশীদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম শাকিল, কাজী মাওলানা নুরুল হুদা, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী। ওয়াজ নছিহত করেন মাওলানা হাফেজ এসএম ফোরকান, মাওলানা মুহাম্মদ আবু ওসমান, মাওলানা জিয়াউল হক আনছারী, মাওলানা লোকমান হকীম জিহাদী, মাওলানা শরিয়ত উল্লাহ জিহাদী, ডক্টর মাওলানা মুহাম্মদ ওয়ালী উল্লাহ মুঈন, মাওলানা ইউছুফ আরমানী প্রমুখ।মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাওলানা মোহাম্মদ শাহাব উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে কেয়ামুদ্দীন আউলিয়ার ২৩৬তম উরস
পরবর্তী নিবন্ধফতেয়াবাদ মহাকালী বালিকাবিদ্যালয়ে আলোচনা সভা