পটিয়া ১৬নং কচুয়াই ইউনিয়ন ১নং ওয়ার্ড, ফারুকী পাড়া শাখা : গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়ন ফারুকী পাড়া শাখার ব্যবস্থাপনায় পবিত্র বদর দিবস রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শনিবার স্থানীয় ফারুকী পাড়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দানে কমিটির সভাপতি নজরুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে ও সেক্রেটারি এনামুর রশিদ ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মাহ্ফিলে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিবিরহাটস্থ তাজুশ শরীয়াহ্ মাদ্রাসার মুদারিস মাওলানা এনামুল হক সাকিব। মাহফিলে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপি নেতা মোঃ আনিছুর রহমান ফারুকী (বাবর)। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী মোঃ কামাল উদ্দীন। আরও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলার সহ–সভাপতি মোঃ আবু নাছের, সাংগঠনিক সম্পাদক ও কচুয়াই ইউনিয়ন সভাপতি মোঃ জাকির হোসেন মেম্বার, মাওলানা আবদুর রাজ্জাক, কচুয়াই সিটি স্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন ফারুকী সোহেল, ইউনিয়ন সহ–সভাপতি মোঃ মোরশেদ ফারুকী মেম্বার, হাজী মোঃ লোকমান হোসেন আঙ্গুর, এডভোকেট রেফায়াত হাসান ফারুকী জসিম, এডভোকেট মোঃ ইমরান, কাজী মোঃ খোরশেদ আলম, গাউসিয়া কমিটি পটিয়া উপজেলা মানবিক টিমের সদস্য সচিব মাওলানা ইসহাক আলকাদেরী, কচুয়াই ইউনিয়ন বিএনপি নেতা মুহাম্মদ ইসহাক সওঃ, ইউনিয়ন বিএনপি’র সহ–সভাপতি–খায়রুল ইসলাম ফারুকী, সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম, গাউসিয়া কমিটি ইউনিয়ন সেক্রেটারি কাউছার হোসেন জাফর। মাহফিলের সার্বিক দায়িত্বে ছিলেন কমিটির সহ–সভাপতি মোঃ জামাল উদ্দীন ফারুকী, জাহাঙ্গীর আলম ফারুকী, মুহিদুল আলম ফারুকী, হাবিবুর রহমান ফারুকী, নাঈমুল ইসলাম ফারুকী, জাহেদুল ইসলাম ফারুকী প্রমুখ। মাহফিলে সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া, মিলাদ কিয়াম, সালাতুস সালাম ও ইফতার বিতরণের মাধ্যমে মাহ্ফিলের সমাপ্তি ঘোষণা করেন।
নৌ–যান শ্রমিক কর্মচারী দল চট্টগ্রাম বিভাগীয় কমিটি : গতকাল রবিবার নগরীর আগ্রাবাদ এলাকায় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ–যান শ্রমিক কর্মচারী দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও জসিম উদ্দিনের (মাস্টার) রুহের মাগফেরাত কামনা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ–যান শ্রমিক কর্মচারী দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির কার্যকরী সভাপতি, জাহাঙ্গীর আলম কাউসার মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মাষ্টার ও ১ম কার্যকরী সদস্য মোঃ আওরঙ্গজেব খান সম্রাটের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার খেলায়েত হোসেন। প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ–যান শ্রমিক কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাকির হোসেন মিলন। বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য জয়নাল আবেদীন জিয়া, মোঃ শওকত হাসান, আবদুর রশিদ চৌধুরী, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার বেলাল হোসেন খান, মোঃ নজরুল ইসলাম মিয়াজী, নাজের হোসাইন চৌধুরী ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোঃ আলা উদ্দিন, মোঃ মুছা মিয়া মাষ্টার, মোজাম্মেল মাস্টার, মোঃ জাবের আহমেদ, আবদুল মান্নান মাষ্টার, ইঞ্জিনিয়ার আল আমীন খান, মোঃ দিদারুল আলম মাষ্টার,
দেলোয়ার মাষ্টার, ইঞ্জিনিয়ার এনাম, মোঃ কামাল হোসেন, মোঃ রমজান মাহমুদ
মোঃ জাহাঙ্গীর মাস্টার এবং সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক, নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা রিদওয়ারনুল বারী আল কাদেরী।
শাহ আমানত খান (রহ🙂 দরগাহ শরিফ : কুতুবুল আকতাব শাহান শাহে বেলায়ত হজরত শাহ সুফি আমানত খান (রহ🙂 দরগাহ শরিফ ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের উদ্যোগে পবিত্র রমজানের ফজিলত ও হজরত শাহজাদা সৈয়দ মোঃ খাজা বেলায়েত উল্লাহ খান হাসানী (রহ:)-এর স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দরগাহ শরিফ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওলাদেপাক ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের শাজ্জাদানসীন শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ।
অনুষ্ঠান পরিচালনা করেন কবি সাহাবুদ্দিন হাসান বাবু, সাংবাদিক মোঃ আবুল মনসুর এবং সঞ্চালনায় ছিলেন সমাজসেবক মোঃ সাইফুদ্দিন মিহির। আলোচক দরগাহ শরিফ জামে মসজিদের ইমাম মাওলানা তবারক আলী রমজানের গুরুত্ব ও আমল নিয়ে বয়ান করেন। নাতে রাসুল পরিবেশন করেন শায়ের মাওলানা মোঃ মুনিরুল ইসলাম কাদেরী। অনুষ্ঠানে গ্রীন টিভির ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ জামান, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আব্দুর রহমান জাহাঙ্গীর, সমাজসেবক মোঃ শফিউল্লাহ, মোঃ ফজলুল কবির, মশিউর রহমান খাদেম জনি, শাহজী বাবার আওলাদ শাহজাদা মাওলানা মোঃ আয়াতুর রহমান হোসাইনীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আশেকানরা উপস্থিত ছিলেন।
এসএসসি–৯১ চট্টগ্রাম বিভাগ : এসএসসি–৯১ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত ৬ মার্চ বিকালে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট সংলগ্ন একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের মানবিক পরিষদের সভাপতি লায়ন আনোয়ারুল আজিমের সঞ্চালনায় ও সাধারণ পরিষদের সভাপতি নুর উদ্দিন জাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়কারী মো. আনিসুল চৌধুরী, উপদেষ্টা এজাজ আহম্মেদ চৌধুরী আরজু, শফিক উদ্দিন আহমেদ, সাধারণ পরিষদের সাধারণ সম্পাদক আবদুল আলীম, মানবিক পরিষদের সাধারণ সম্পাদক তৈয়ব তাহের, সাধারণ পরিষদের সহ–সভাপতি ও এডমিন সদস্য এসএম আহসানুল কবির চৌধুরী টিটু, আইরিন মনীষা, মঈন উদ্দিন, মো. হিরো, নুরুল ইসলাম মনজু। এডমিন প্যানেল সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আসাদুজ্জামান, মো. বাহার, কামরুন নাহার ও মেজবাহ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন মো. মঈনু, লুৎফুন নাহার, নাছিমা আক্তার, শাপলা মারিয়া চৌধুরী, মমতাজ নাছরিন, মো. নাজিম, মঈন উদ্দিন তালুকদার, ফাতেমা খানম, আদিবা ইসলাম তামিম, কামরুজ্জামান সাগর, বকুল, মো. জসিম, আবদুল মান্নান প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক এডমিন মেজবাহ উদ্দিন। মাহফিলে বক্তারা বলেন, রমজান মাস রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। এ মাসে আত্মসংযম, ত্যাগ ও ধৈর্যের মাধ্যমে একজন মুসলমান নিজেকে পরিশুদ্ধ করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ পান। শেষে দেশ, জাতি ও সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বয়েজ অব ৯৬ : নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল গত ৭ মার্চ নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বয়েজ অব ৯৬ গ্রুপটি ২০১৬ সাল থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে উপস্থিত ছিলেন বয়েজ অব ৯৬–এর আহ্বায়ক মো. মোবারক উল্লাহ মাসুম, মো. মাঈনুল জিলানি, শরীফ আহমেদ খান, মুহাম্মদ সাজেদুল হক প্রমুখ। জানুয়ারিতে বয়েজ ৯৬–এর বন্ধু আশফাকুজ্জামান চৌধুরী পিপলুর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ মাহাবুবুল হক।
চট্টগ্রাম ঈগলস ৯৬ গ্রুপ : এসএসসি ১৯৯৬ এবং এইচএসসি ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীদের চট্টগ্রাম অঞ্চলের ব্যাচভিত্তিক সংগঠন চট্টগ্রাম ঈগলস গ্রুপ ৯৬–এর ইফতার মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে ১ জুন প্রায় ১৫শর কাছাকাছি বন্ধু নিয়ে এই গ্রুপটি গঠন করার পর থেকে ব্যাচমেট বন্ধুদের মাধ্যমে অসুস্থ ব্যাচমেটকে আর্থিক সহযোগিতা, এতিম শিশুদের খাবার প্রদানসহ নানা কার্যক্রম পরিচালনা করছে। এতে উপস্থিত ছিলেন ফেসবুকভিত্তিক গ্রুপ চট্টগ্রাম ঈগলস ৯৬–এর অ্যাডমিন শাহরিয়ার আলম, ডা. ফারজানা ইউসুফ এনি, মীর নাজমুল আহসান রবিন, সামিনা কাদের, এরশাদ উল্লাহ ফারুকী, আসাদ উজ্জামান, মুহাম্মদ সাজেদুল হক প্রমুখ।
আনোয়ারা–কর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশন : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারা–কর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় টানেল সড়কের একটি কমিউনিটি সেন্টারে এটি অনুষ্টিত হয়। আনোয়ারা–কর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের সভাপতি হাফেজ মাওলানা আরিফ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ কারী মুহাম্মদ ইসহাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা জিয়াউল হোছাইন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির চৌধুরী আনসার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ফয়সাল ফারুকী, নুর মোহাম্মদ আবদুল্লাহ ও সাংবাদিক এম নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে, বদর যুদ্ধের তাৎপর্য তুলে ধরে বলেন, মুসলমানদের জন্য বদর দিবস একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও প্রেরণার উৎস। ঈমান, ঐক্য ও ত্যাগের মাধ্যমে মুসলমানরা যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পার্তেবদরের ইতিহাস আমাদের সেই শিক্ষাই দেয়। সেই সাথে আনোয়ারাুকর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামের আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায়–নীতি প্রতিষ্ঠা এবং দ্বীনি শিক্ষা বিস্তারে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা বড় ভূমিকা রাখবে।
৫নং মোহরা বিএনপির বি ইউনিট : ৫নং মোহরা বিএনপির বি ইউনিটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহাফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহরা বিএনপির আহ্বায়ক ইকবাল উর রহমান চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহরা বিএনপির সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক। এতে সভাপত্বি করেন মোহরা বিএনপির সদস্য সাইফুদ্দিন সওদাগর। বক্তব্য রাখেন চান্দগাঁও থানা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি নুর জাহান বেগম, মোহরা বিএনপির বি ইউনিটের দপ্তর সম্পাদক নুরুল কবির, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিটের সকল নেতৃবৃন্দ ও মহিলা দল, ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।










