আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা আতাউর রহমান খান কায়সারের ১২তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের পারিবারিক কবরস্থানে দোয়া ও মোনাজাত শেষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চু সহ এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, মো. আবদুর রহমান, এহছানুল আজিম লিটন, এড. মো. নোমান চৌধুরী, সরোয়ার জাহান, সাইফুল ইসলাম, অধ্যাপক কাজী মুজিব, এস এম সাইদ সুমন, আবু বক্কর চৌধুরী, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, কফিল উদ্দিন, মান্না বিশ্বাস, শেখ জাফর আহমেদ মুজাহিদ, আবু নাসের চৌধুরী আজাদ, আরিফুল ইসলাম মাসুম, মো. রায়হান, মো. মহিউদ্দিন, এড রবি সৈয়দ, মো. সাইফুল করিম, মো. রুবেল, শহীদুল ইসলাম শহীদ, মিজানুর রহমান মিন্টু, শাহেদুল আলম, মো. এরশাদ, কায়ছার আহমেদ রাজু, ইমরান আহমেদ শাওন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













