ইমেরিটাস প্রফেসর ইস্ট ডেল্টা ইউনিভারসিটির প্রাক্তন উপ–উর্পাচায প্রফেসর মুহাম্মদ সিকান্দর খান গত ২৯ মার্চ আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম শাখা পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের কোষাধ্যক্ষ মোরশেদুর আলম কাদেরী। প্রফেসর মুহাম্মদ সিকান্দর খান আঞ্জুমানের সেবামূলক কাজের খোঁজখবর নেন এবং আঞ্জুমানের যাকাত তহবিলে কোষাধ্যক্ষ মোরশেদুর আলম কাদেরীর নিকট ১টি যাকাতের চেক হস্তান্তর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ সেলিম নাসের, হিসাব রক্ষক মোঃ আব্দুল কাইউম ও সাইট ইঞ্জিঃ মোঃ আবিদুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।












