আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের যাকাত ফান্ডে চেক প্রদান অনুষ্ঠান

| রবিবার , ১৬ এপ্রিল, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের যাকাত ফান্ডে চেক প্রদান অনুষ্ঠানে সিএমপি কমিশনার ও আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের সভাপতি কৃষ্ণ পদ রায় দানশীল ব্যক্তিদের মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান। সম্প্রতি আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের যাকাত ফান্ডে আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সভাপতি কৃষ্ণ পদ রায়ের কাছে একটি চেক প্রদান করেন কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির উপপুলিশ কমিশনার (ট্রাফিকউত্তর) জয়নুল আবেদীন, সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পিআর) স্পিনা রানী প্রমাণিক, আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সহসভাপতি ও শিল্প পতিসিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারীর চেয়ারম্যান শামসুল আলম শামীম, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, সহকারী পরিচালক মো. সেলিম নাসের ও হিসাব কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবালি আর্কেডে রকমারি চায়ের স্টল স্ট্রিট ইটের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ মহিলা সমিতি শিশু সদনের ইফতার মাহফিল