আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের যাকাত তহবিলে ১ লাখ টাকা প্রদান

| রবিবার , ৮ মার্চ, ২০২৬ at ৯:০৮ পূর্বাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের যাকাত তহবিলে আবারও ১ লক্ষ টাকার যাকাত প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে দৈনিক আজাদীর সম্মেলন কক্ষে দৈনিক আজাদীর সম্পাদক ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি এম এ মালেকের নিকট আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী ১ লাখ টাকার যাকাতের চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২১ নারীকে সেলাই মেশিন প্রদান
পরবর্তী নিবন্ধফাইনাল ভেস্তে গেলে কে চ্যাম্পিয়ন হবে