আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি হাসিব আজিজের বিদায় সংবর্ধনা

| রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সভাপতি হাসিব আজিজের বিদায় সংবর্ধনা গতকাল শনিবার সিএমপি’র লালদিঘী’র সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সিএমপি কমিশনার হাসিব আজিজ অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়ে ঢাকায় বদলি হওয়ায় আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম এই সংবর্ধনার আয়োজন করে।

সংগঠনের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী।

সভার শুরুতে কোরআন তেলওয়াত ও মুনাজাত পরিচালনা করেন সিএমপি হেডকোয়ার্টার মসজিদের পেশ ইমাম কারী মোঃ জাহিদুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার। সভার সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক পুলিশ কমিশনারের বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে চট্টগ্রামবাসী অন্য এলাকার চেয়ে খুবই নিরাপদ ছিল বলে উল্লেখ করেন। এসময় পুলিশ কমিশনার চট্টগ্রামের কথা মনে রাখবেন ও আঞ্জুমানের বহুতল ভবন নির্মাণে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আঞ্জুমান চট্টগ্রামের কিছু অসমাপ্ত কাজের কথা উল্লেখ করেন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন সহসভাপতি অধ্যাপক কাজী শাহাদাত হোসেন, জোবাইদা মুনাওয়ার।

এ সময় উপস্থিত ছিলেন মুফিদুল ইসলাম চট্টগ্রামের সহ সভাপতি ও সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মুহাম্মদ ফয়সাল আহমেদ, সহসভাপতি অধ্যাপক কাজী শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহসাধারণ সম্পাদক কাজী মোঃ আশেকে এলাহী, নির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ ফেরদৌস আলী চৌধুরী, নির্বাহী সদস্য মোঃ অছিউর রহমান, আফতাব রহিম চৌধুরী (ফেরদৌস), মোহাম্মদ ওসমান গনি, নিজাম উদ্দিন মাহমুদ হোসেন, জুবাইদা মুনাওয়ার, আজীবন সদস্য কে.এম.ফজলে এলাহী (টিপু), মোঃ মহিউদ্দিন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) শ্রীমা চাকমা, সহকারী পরিচালক মোঃ সেলিম নাসের, সাইট ইঞ্জিঃ আবিদুর রহমান সোহেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাহরাইনে নিহত প্রবাসী কন্যা তামান্নাকে শিক্ষা বৃত্তি দিলেন সাঈদ আল নোমান
পরবর্তী নিবন্ধবাংলাদেশ এফ.সি’র জার্সি উন্মোচন