চেরাগে চাঁটগাম হযরত সৈয়দ পীর বদর আউলিয়ার (রহ.) বার্ষিক ওরশ আজ রবিবার বদরপাতি, বক্সিরহাটে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ওরশ মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য মোতয়াল্লি আলহাজ সৈয়দ আবুল হাসেম অনুরোধ জানিয়েছেন।
প্রখ্যাত সাধক সূফী হযরত শাহ বদর আউলিয়া চট্টগ্রােমর ১২ আউলিয়ার অন্যতম। তাঁর প্রকৃত নাম মখদুম শাহ বদরউদ্দীন বদরে আলেম জাহেদী। তিনি বদরশাহ নামেই পরিচিত। চট্টগ্রামে তাঁর আগমন কাল সঠিকভাবে জানা না গেলেও ধারণা করা হয় ১৪০০ শতাব্দীর প্রথম দিকে চট্টগ্রামে আগমন করেন।
নগরীর বক্সিরহাট এলাকায় বদরপাতি নামক স্থানে তাঁর দরগাহ রয়েছে। প্রতিবছর ৯ শাওয়াল তাঁর বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











