সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার উদ্যোগে আজ সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ইসরাইলের বর্বোচিত হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিন প্রফেসর ড. কামাল উদ্দিন, সাংবাদিক আলিউর রহমান, জননেত্রী শেখ হাসিনা পরিষদের চট্টগ্রাম মহানগরের সভাপতি হাবিব উল্লাহ্, সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসেসিয়েশন-চট্টগ্রামের সভাপতি হারুন অর রশিদ প্রমুখ। এতে সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল আহ্বান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।










