টুকটুকে লাল জামা পরে আলতা রাঙা পায়ে
বেড়ায় খুকু এঘর ওঘর ইচ্ছেখুশির নায়ে।
মায়ের হাতে তৈরি পায়েস খুকু দিয়ে মুখে
নুপুর পায়ে ঝুমুর ঝুমুর নতুন দিনের সুখে।
খুকু নাচে খুশির বীণে আলতা পায়ের মলে
নতুন জামা গায়ে বেড়ায় ফুলের মালা গলে।
নিকেল করা বিকেল বেলা হাতটি বাবার হাতে
মোরগ লড়াই বানর নাচে দারুণ খুশে মাতে।
নাগরদোলা চড়ে খোকা বোশেখ মেলা ঘুরে
ইচ্ছেখুশির ভেলায় ভাসে পিঁ পিঁ বাঁশির সুরে।
মোয়া মুড়কি হাতে খোকা ফিরে আসে বাড়ি
আজ সারাদিন ওরা স্বাধীন পড়ার সাথে আড়ি ।










