আজ শিক্ষানুরাগী ড. মাহমুদ হাসানের ৯ম মৃত্যুবার্ষিকী

| বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

ফটিকছড়ির দানবীর ও শিক্ষানুরাগী, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য ড. মাহমুদ হাসানের ৯ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ড. মাহমুদ হাসান ফাউন্ডেশন, . মাহমুদ হাসান একাডেমী, সেরী মেছান গ্রুপ অব কোম্পানিজসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে ফটিকছড়ির নানুপুর রহমত বাড়িস্থ মরহুমের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, কবর জেয়ারত, মোনাজাত, খতমে কোরআন, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ।

উল্লেখ্য, মরহুম ড. মাহমুদ হাসান সেরী মেছান গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, গামরীতলা ড. মাহমুদ হাসান মেটারনিটি হাসপাতাল (প্রস্তাবিত), বখতপুর সাজেদা হাসান মহিলা কলেজ (প্রস্তাবিত), . মাহমুদ হাসান একাডেমী, . মাহমুদ হাসান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সেক্টরস কমান্ডার্স ফোরাম ’৭১ উত্তর জেলার সাবেক সভাপতি, চট্টগ্রাম চেম্বারের সাবেক সদস্য, নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক সভাপতি, পাচঁলাইশ মাহমুদিয়া হাসানিয়া তালিমুল কোরআন হেফজখানার প্রতিষ্ঠাতা, ৪৭টি উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও এককালীন দাতা সদস্যসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি ৭ জন উদ্ধার
পরবর্তী নিবন্ধরাতের আঁধারে আবাদি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি