আজ লায়ন্স ক্লাবের সেমিনার ও গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

| বুধবার , ১৫ নভেম্বর, ২০২৩ at ১০:৪৬ পূর্বাহ্ণ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি৪ বাংলাদেশের ‘ডিজি কল সেমিনার ও গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠান আজ সন্ধ্যায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। লায়ন্স ইন্টারন্যাশনালের সদ্য প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ অনুষ্ঠান উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চ্যানেল আই’র পরিচালক শাইখ সিরাজ। প্রধান আলোচক থাকবেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর ড. আতিউর রহমান। রেজিস্ট্রেশনকৃত সকল লায়ন সদস্য ও লায়ন পরিবারের সদস্যদের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন
পরবর্তী নিবন্ধডায়াবেটিস রোগে অপচিকিৎসা নয়, সচেতনতার পরামর্শ বিশেষজ্ঞদের