আজ মহানগরী ১১ দলের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রোড শো

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর ১১ দলের উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রোড শো আজ অনুষ্ঠিত হবে। রোড শোতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

বিবৃতিতে তিনি বলেন, আজ রবিবার বিকাল ৩ টায় নগরীর বহদ্দারহাট মোড় থেকে রোড শোটি উদ্বোধন করা হবে। রোড শোটি ২ নম্বর গেট হয়ে জিইসি মোড়, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট মোড়, আগ্রাবাদ মোড়, কাস্টমস মোড়, সল্ট গোলা, ইপিজেড মোড়, বন্দরটিলা, স্টিল মিল অতিক্রম করে পতেঙ্গা গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে। তিনি আরও জানান, এ রোড শো ও সমাবেশে ১১ দলের সকল শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

গণতন্ত্র ও জনগণের মতামতকে শক্তিশালী করতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন সামনে রেখে দেশজুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে
পরবর্তী নিবন্ধআর্কে মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক কর্মশালা