মহাত্মা সম্মেলন ও রাহে ভাণ্ডার এনোবল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আজ বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মহাত্মা সম্মেলনের উদ্যোক্তা চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। ১২ তম রাহে ভাণ্ডার এনোবল অ্যাওয়ার্ডের মনোনীত ব্যক্তিরা হলেন– শিক্ষাবিদ হিসেবে চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, সমাজসেবায় সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল ইসলাম চৌধুরী, মুক্তিযুদ্ধে বোধন আবৃত্তি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম দোভাষ, চিকিৎসায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের কনসালটেন্ট ডা. সীমান্ত ওয়াদ্দাদার, ছুফি সাধনায় কুমিল্লা রাজাপুর দরবারের সাজ্জাদানশীন শাহসুফি ছৈয়দ দলিলুর রহমান রাজাপুরী, লেখক ও গবেষণায় হাকিম মাওলানা ইকবাল ইউসুফ, আলেমে তরিকতে মাইজভাণ্ডার রহমানিয়া মঈনীয়া দরসে নেজামী মাদরাসার অধ্যক্ষ মাওলানা গোলামা মুহাম্মদ গোলাম সিরাজী, ছুফি শিল্পী হিসেবে মাইজভাণ্ডারী সঙ্গীত শিল্পী আব্দুল মান্নান কাওয়াল, ছুফি গীতিকার ও সুরকার হিসেবে আবু তাহের চিশতী। কর্মসূচিতে সকলকে উপস্থিত থাকার জন্য মহাত্মা সম্মেলন উদযাপন পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।







