আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ

বাংলাদেশ থেকে দেখা যাবে না

| সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

আজ সোমবার বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। এটি হবে ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে এই গ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণটি শেষ হবে। খবর বাসসের।

আইএসপিআর জানায়, বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না। তবে, আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশে এই সূর্যগ্রহণটি দেখা যাবে।

পূর্ববর্তী নিবন্ধআগামী মন্ত্রিসভায় থাকার প্রশ্নই আসে না : আসিফ নজরুল
পরবর্তী নিবন্ধভোট পরবর্তী সহিংসতা বন্ধে পদক্ষেপের আশ্বাস বিএনপির : আখতার