আজ শুক্রবার পটিয়ার পাইরোল গ্রামে দিনব্যাপী চক্ষু ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিনামূল্যে এখানে বিশেষ করে চক্ষু ও হার্টের রোগীদের চিকিৎসা দেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা এই সেবা পরিচালনা করবেন। এছাড়া ডায়বেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় করা হবে। সকাল দশটায় নবপ্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার নাসির উদ্দীন চৌধুরী চক্ষু হাসপাতাল ও দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন। বিশেষ অতিথি থাকবেন একেএম গোলাম ফারুক। প্রেস বিজ্ঞপ্তি।











