আজ নবান্ন ফিরে আস

অ্যাভাঁগার্ডের নাট্যোৎসবে মহাবীর বিক্রম মঞ্চস্থ

| শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে ‘অবিরাম অহর্নিশ, পথ চলার ছাব্বিশ’ শ্লোগান সম্বলিত অ্যাভাঁগার্ড’র ২৬ বছর পূর্তিতে ‘সুমন টিংকুর সৃজন মুকুর’ শীর্ষক পাঁচদিনের নাট্যোৎসব আয়োজনের ২য় দিন গতকাল শুক্রবার সন্ধ্যে ৭ টায় মঞ্চস্থ হয় অ্যাঁভাগার্ড প্রযোজিত নাটক ‘মহাবীর বিক্রম’। উইলিয়াম শেক্সপিয়ারের ‘দ্যা ট্র্যাজেডি অব কোরিওলেনাস’ অনুপ্রাণিত নাটকটির পাণ্ডুলিপি, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন সুমন টিংকু। নাটকটির কাহিনি বৈচিত্র্য এবং উপস্থাপনায় সম্পূর্ণ ভিন্ন ও স্বতন্ত্র। পাহাড়িকা ও সোনাপুর নামে দুই পাহাড়ি জনপদের ভূখণ্ড দখলকে নিয়ে পারস্পরিক দ্বন্দ্ব শ্রত্রুতা যুদ্ধ এ নাটকের মূল উপজীব্য। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রেহেনা আক্তার, হেমা বড়ুয়া, রেজাউল করিম আলমগীর, মো. পারভেজ, তাসনিমুল হাসান, মো. আতিকুর রহমান, এস বি জয়, ফরহাদ আহমেদ, মুহাম্মদ জানে আলম, নুহাশ আলম, মো. মনিরুল হক রিয়াদ, অধীতি বড়ুয়া, আনাজ হায়দার, গাফির ইবতিয়াজ আইমান, মো. নীরব, মাহমুদুল ইসলাম অনির, মো. ইয়াসিন, সানজিদা কুদ্দুস সাদিরা ও স্বাগতা বড়ুয়া ঝিলিক। আজ শনিবার সন্ধ্যা ৭ টায় অ্যাভাঁগার্ডের নাটক ‘নবান্ন ফিরে আস’। সুমন টিংকু রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন মোসলেম উদ্দিন সিকদার। নাটকের টিকেট মিলনায়তনের কাউন্টারে এবং ০১৭৭৮৭৯৯৩৭৮ নম্বরে অনলাইনে অগ্রিম পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসদারঙ্গের শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান
পরবর্তী নিবন্ধজ্বালানি সংকট : পাকিস্তানের রাজধানীতে গণপরিবহন ফ্রি ঘোষণা